২৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে অভিনেতা ফজলুল হক এর "সাঁতাও"
গণঅর্থায়নে আসছে ‘সাঁতাও’ সিনেমাটি। এই সিনামাতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুল হক। যদিও তিনি বলেন এটি তার দ্বীতিয় সিনেমা। এর আগে তিনি অভিনয় করেছেন শ্রদ্ধেয় প্রয়াত কালজয়ী নির্মাতা "তারেক মাসুদ"এর 'রানওয়ে'তে। অভিনেতা ফজলুল হক বলেন। আগামী ২৭ জানুয়ারি ২০২৩ সালে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে । সিনেমাপ্রেমীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এটি নির্মাণ করেছেন -স্বপ্নবাজ নির্মাতা "খন্দকার সুমন"।
‘সাঁতাও’ সিনেমাটি এরই মধ্যে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র গোয়া চলচ্চিত্র উৎসবের ৫৩ তম আসরে মনোনীত হয়েছে। ভারতের গোয়া শহরে এ উৎসবে "সিনেমা অব দ্য ওয়ার্ল্ড" বিভাগে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।
বাংলাদেশের উত্তরের বিস্তীর্ণ অঞ্চল, যেখানকার মানুষের জীবন-জীবিকার অনেকটাজুড়েই নদী আর কৃষিকাজ। তিস্তার তীরের মানুষের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ‘সাঁতাও’ শুধু একটি সিনেমা নয়। এতে দেখানো হয়েছে একেকজন কৃষক কতটা কষ্ট করেন আমাদের খাবারের জন্য। তবুও তারা এই কাজটি ছেড়ে দেন না। সিনেমাটি দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশা করছেন নির্মাতা "খন্দকার সুমন"।
চলচ্চিত্রটিতে ফজলুল হক সহ অভিনয় করেছেন আইনুন নাহার পুতুল, মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমিসহ অনেকে।
অভিনেতা ফজলুল হক আরো বলেন। এই দেশের প্রত্যেকটি মানুষের শিকড়ের গল্পের নাম হবে সাঁতাও।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন