প্রেমিকাকে নিয়ে উড়ালে দিলেন হৃতিক
বলিউডের তারকা অভিনেতা হৃতিক রোশান। গায়িকা-অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই নায়ক। বলা যায়, তাদের প্রেমকাহিনি নিয়ে মুখর বিটাউন। একসঙ্গে হাতে হাত রেখে একাধিক অনুষ্ঠানে হাজির হয়েছেন তারা। হৃতিক ও সাবা তাদের সম্পর্কের কথাও স্বীকার করেছেন। এবার প্রেমিকাকে নিয়ে উড়াল দিলেন হৃতিক।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ভোরে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় হৃতিক-সাবা আজাদকে। এসময় তাদের সঙ্গে ছিলেন হৃতিক-সুজানার দুই পুত্র। ক্রিসমাসের ছুটি কাটাতে তাদের এই সফর। তবে তারা কোথায় গিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এয়ারপোর্টে হৃতিক-সাবা পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিয়েছেন। যে ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। তাতে দেখা যায়, হৃতিকের পরনে হালকা হলুদ-বাদামী রঙের ট্রাউজার, গায়ে কালো রঙের টি-শার্ট। তার ওপরে জ্যাকেট। মাথায় ক্যাপ। অন্যদিকে সাবার পরনে হালকা সবুজ রঙের কো-অর্ডস।
কয়েক মাস আগে খবর চাউর হয়েছিল, শত কোটি রুপি মূল্যে ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। আর নতুন এই বাড়িতে প্রেমিকাকে নিয়ে সংসার শুরু করবেন। যদিও এ খবর সময়ের সঙ্গে চাপা পড়ে গেছে।
এর আগে সুজান খানের সঙ্গে হৃতিকের বিয়ে হয়েছিল। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে একসঙ্গে দুই ছেলের দেখভাল করেন তারা।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন