৩১ বছর বয়সেই না ফেরার দেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক
ব্রেইন স্ট্রোক করে মাত্র ৩১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আরিফুল ইসলাম। সর্বশেষ তিনি কুয়েটের অর্থনীতি বিষয়ের প্রভাষক ছিলেন।
বিগত ১৪ই ডিসেম্বর অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯:০৫ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরিফুল ইসলাম ১৯৯১ সালের ২ অক্টোবর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি ২৭শে মার্চ ২০১৮ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দান করেন এবং ৩০ জুলাই ২০২২ পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।
আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরায় তার নিজ গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied