ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ বিরতিতে যাচ্ছেন সামান্থা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২২ বিকাল ৫:২২

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি দারুণ কাটিয়েছেন তিনি। কিন্তু চলতি বছর নানা জটিলতার মধ্য দিয়ে পার করছেন। বিশেষ করে শারীরিক অসুস্থা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। এবার কাজ থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন এই নায়িকা।

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন ব্যক্তি ইন্ডিয়া টুডেকে বলেন— ‘সামান্থা রুথ প্রভু কাজ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত সিনেমার কাজ আর নয়। শারীরিকভাবে সুস্থ হওয়ার দিকে পুরো মনোযোগ দিতে চান। বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমায় অভিনয় করছেন সামান্থা। এরই মধ্যে সিনেমাটির ৬০ ভাগ কাজ শেষ করেছেন। সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করে দীর্ঘ বিরতিতে যাবেন সামন্থা।’

সামান্থার পরবর্তী সিনেমার কাজও বন্ধ রয়েছে। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘বলিউডের যে সিনেমায় সামান্থা চুক্তিবদ্ধ হয়েছেন, সেসব সিনেমার কাজও থেমে আছে তার কারণে। পুরোপুরি শারীরিকভাবে সুস্থ হয়ে সিনেমার কাজে ফিরতে চান তিনি।’

যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট এনএইচএস জানাচ্ছে, সাধারণত শরীরের যেসব জায়গায় বোন টিস্যু হওয়ার কথা নয়, সেখানে এ ধরনের টিস্যু জন্মালে মায়োসাইটিস হয়। অনেক সময় বড় কোনো আঘাত বা শরীরের ভেতরে কোনো জখম হলে সেখান থেকে মায়োসাইটিস হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ জানা যায় না। মায়োসাইটিস হলে মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। হাঁটতে, চলতে, এমনকি আঙুল নাড়াতেও তীব্র ব্যথা অনুভব হয়। এর চিকিৎসাপদ্ধতিও জটিল ও কষ্টদায়ক।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা‘যশোধা’। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করেছেন সামান্থা। তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি।  

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’