ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কেইস স্টাডি প্রশিক্ষণ ওয়েবিনার আয়োজিত


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২০-১২-২০২২ বিকাল ৫:২৫
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেইস স্টাডি সম্পর্কে সম্যক জ্ঞান প্রদান ও দক্ষ করে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে "রোড টু কেইস স্টাডি" ওয়েবিনার আয়োজিত হয়েছে। 
 
সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনলাইন প্লাটফর্ম গুগল মিটে এই ওয়েবিনার আয়োজিত হয়েছে। শিক্ষার্থীদের কেইস স্টাডি বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিতে ওয়েবিনারে আরইউবিসিসি এর মু. আবু কাওসারের উপস্থাপনায় প্রশিক্ষণ প্রদান করেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ট্যালেন্ট একুইজিশন এন্ড এমপ্লয়ার ব্র‍্যান্ডিং অফিসার মোঃ জামিল রওশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রেদোয়ান খান।
 
বর্তমান প্রতিযোগিতামূলক চাকুরীবাজারের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব বিভিন্ন প্রতিযােগিতাসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছে। স্বপ্নের ক্যারিয়ার গঠনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং সেমিনার আয়োজন করা হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, সিভি রাইটিংসহ ইত্যাদি বিভিন্ন ক্যারিয়ার গঠনের দক্ষতা সর্ম্পকে ধারণা পেয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগাতে জনপ্রিয় ব্যাক্তিত্ব সুশান্ত পালকে নিয়ে আয়োজন করেছে ক্যারিয়ার ইনসাইটস এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের যাবতীয় পরামর্শ নিয়ে আয়োজন করেছে ড্রীম স্টাডিং এব্রোড আয়োজন করেছে ক্লাব টি। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী