মা হতে যাচ্ছেন গওহর খান
মা হতে যাচ্ছেন বলিউডের আলোচিত অভিনেত্রী গওহর খান। গতকাল ইনস্টাগ্রামে অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে সুখবরটি দেন ‘বিগ বস’খ্যাত এই অভিনেত্রী। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান।
অ্যানিমেটেড এ ভিডিওতে গওহর খান বলেন, ‘জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর এক থেকে দুই হয়ে যাই। অ্যাডভেঞ্চার চলছে, এখন আমরা তিন।’ ভিডিওটির ক্যাপশনে ৩৯ বছর বয়েসী এই অভিনেত্রী লিখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের ভালোবাসা ও দোয়া প্রয়োজন।’
করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনিতে।
করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল ভারতে। এ বিধিনিষেধ শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।
ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব মাধ্যমেই তার অবাধ বিচরণ। এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারো অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন