বিশ্বের সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় শাহরুখ
একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে বিশ্বের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা করে নিলেন শাহরুখ খান। এম্পায়ার ম্যাগাজিনের পক্ষ থেকে বিশ্বের কিছু সেরা এবং চিরস্মরণীয় নাম এই তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকায় আছেন মার্লন ব্র্যান্ডো, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেট, আল প্যাসিনো, লিওনার্দো ডিক্যাপ্রিও প্রমুখের নাম। আর এই বিশ্বজোড়া খ্যাতি যে অভিনেতাদের, তাদের সঙ্গে ভারত থেকে কেবল একজন অভিনেতাই জায়গা করে নিয়েছেন এই তালিকায়, তিনি হলেন শাহরুখ খান।
এই তালিকায় বলিউড বাদশাহ’র একাধিক উল্লেখযোগ্য কাজের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি থেকে রাহুল খান্নার চরিত্র, সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ থেকে দেবদাস মুখোপাধ্যায়, আশুতোষ গোয়ারিকারের ‘স্বদেশ’ ছবি থেকে মোহন ভার্গব- এর চরিত্র ইত্যাদি।
শুধু তা-ই নয়, এতে কিং খানের একাধিক উল্লেখযোগ্য ডায়লগের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে, ‘জাব তাক হ্যায় জান’ ছবির ‘জীবন প্রতিদিন আমাদের একটু একটু করে মারে। আর বোমা একেবারে’ ডায়লগটি। এই ছবিতে তিনি ভারতীয় আর্মির মেজর সমর আনন্দের চরিত্রে অভিনয় করেছিলেন। এটাই যশ চোপড়ার শেষ পরিচালিত ছবি। শাহরুখের সঙ্গে এখানে ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মাকে দেখা গিয়েছিল।
দীর্ঘ ৪ বছর কিং খান তার নতুন ছবি ‘পাঠান’ নিয়ে আগামী বছর বড়পর্দায় ফিরছেন। এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা যাবে ছবিতে। তবে বর্তমানে তার পাঠান ছবিটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। মূলত এই ছবির বেশরম গানটি এবং সেখানে দীপিকার পরনে থাকা পোশাক নিয়েই বইছে সমালোচনার ঝড়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন