ক্যাটরিনাকে বিয়ে করতে চাই, এ কথা শুনে কী বলেছিলেন ভিকির বাবা-মা?
ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। প্রেমকে পরিণয়ে রূপ দেওয়ার জার্নিটা সাধারণত সহজ হয় না। কারণ পাত্র-পাত্রীর দুটো আলাদা পরিবার থাকে। তাদের বাবা-মায়ের পছন্দ-অপছন্দের ব্যাপারও প্রাধান্য পায়!
ক্যাটরিনাকে বিয়ে করতে চান— এ বিষয়টি জানানোর পর ঠিক কী প্রতিক্রিয়া ছিল ভিকি কৌশলের বাবা-মায়ের? দেরিতে হলেও এ প্রশ্নের উত্তর দিয়েছেন ভিকি। ফিল্মফেয়ার ডটকমের সঙ্গে আলাপকালে এই অভিনেতা বলেন, ‘বাবা-মা খুবই খুশি ছিল। ক্যাটরিনাকে তারা খুবই পছন্দ করে। তারা যদি কাউকে প্রচন্ড ভালোবেসে থাকে, তবে সে ক্যাটরিনা। আমি মনে করি, আপনার হৃদয়ে যদি সততা থাকে; তবে তার ছায়া সবকিছুতেই পড়বে। আর সেটাই আপনি।’
বিবাহিত জীবন কেমন কাটছে? এ প্রশ্নের জবাবে ভিকি বলেন, ‘দারুণ! আমার জীবনের সেরা সময় পার করছি। যে মানুষটি আপনাকে বুঝে, তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার অনুভূতিটা অন্যরকম। কারণ এটি আপনাকে শান্তি দেবে।’
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন ভিকি-ক্যাটরিনা। তাদের প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই আলোচিত এই প্রেমিক জুটি।
রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ১০ ডিসেম্বর এই দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে যান মালদ্বীপে। ফিরে এসেই নতুন ফ্ল্যাটে সংসার গুছিয়ে নেন তারা। তারপর থেকে দাম্পত্য জীবনে দারুণ সময় উপভোগ করছেন এই যুগল।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন