মালাইকার পোশাক নিয়ে ছেলের রসিকতা
নিত্যদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে। তার হাঁটাচলা, পোশাক সবকিছুই নিয়ে ঠাট্টা, বিদ্রুপ লেগেই থাকে নেটদুনিয়ায়। তবে কোনও কটাক্ষকে খুব বেশি পাত্তা দিতে নারাজ এই অভিনেত্রী।
৪৮ বছর বয়সেও মালাইকার মতো কর্মক্ষম তারকা বলিউড জগতে কমই রয়েছে। তবে তাতে কি, এবার ছেলে আরহানের কাছে রসিকতা মুখে পড়তে হল মালাইকাকে। রাখা ঢাক না রেখেই মাকে নিয়ে ঠাট্টা করলেন আরহান। মালাইকার পোশাকের তুলনা করলেন ন্যাপকিনের সঙ্গে।
সম্প্রতি মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’-তে দেখা যাবে ছেলে আরহানকে। সেখানেই আড্ডা মারছেন মা-ছেলে। তখন মালাইকার পরনে ছিল একটি সাদা ক্রপ টপ, তার সঙ্গে মানানসই বেইজ রঙা প্যান্ট। সেটা দেখেই হেসে ফেললেন আরহান। মা-এর পোশককে টেবিলে রাখা ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন। শুধু তাই নয় এরপর যা বললেন তা হয়তো মালাইকার কল্পনাতীত।
মায়ের এই পোশাক দেখে আরহান বলেন, “তোমাকে পুরো জেলখানার কয়েদিদের মতো লাগছে।”
মালাইকা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান। আমেরিকায় সিনেমা নিয়ে পড়াশোনা করছেন তিনি। শুধু তাই নয় করন জোহরের সঙ্গে সহকারী পরিচালকের কাজও করছেন। খান পরিবারের পরবর্তী প্রজন্ম আরহানের বলিউডে অভিষেক হবে কবে সে বিষয় নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে থাকতে স্বাচ্ছন্দ বোধ করেন আরহান।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন