বডিগার্ডের ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান
সালমান খানের হাত ধরে কম ছেলেমেয়ে পা রাখেনি বলিউডে। এবার পালা নিজের বডিগার্ড শেরার ছেলে। সালমান আগেই প্রতিজ্ঞা করেছিলেন শেরার ছেলে টাইগারকে নিয়ে আসবেন বলিউডে। এবার সেটাই করছেন। এখন পরিচালক ও টাইগারের বিপরীতে নায়িকার খোঁজে রয়েছেন
খবর পাওয়া গেছে, ইতিমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগও করে ফেলেছেন সালমান। টাইগারকে বলিউডের জন্য প্রস্তুত করাতেও দিচ্ছেন জানপ্রাণ।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, একাধিক নায়িকার সঙ্গেও কথা বলেছেন, তবে কারও নাম এখনও অফিসিয়াল হয়নি। সব ঠিক থাকলে ২০২৩ সালেই ফ্লোরে যাবে এই সিনেমা।
২০১৯ সালে টাইগারকে বলিউডে লঞ্চ করা নিয়ে সালমানকে বলতে শোনা গিয়েছিল, ‘শেরার ছেলে টাইগারের গ্রুমিং চলছে আপাতত। একাধিক প্রযোজক ওর ব্যাপারে ভাবছে। শেরা যদিও মনে করে ওর ছেলের জন্য স্ক্রিপ্ট বাছতে সেরা বিচারক আমিই হব। তাই আপাতত সেই কাজটা করছি। এখনও ভালো কিছু খুঁজে পাওয়া বাকি। ’
এদিকে, সালমানের ২০১৬ সালের সিনেমা ‘সুলতান’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছে টাইগার।
সালমান এখন ব্যস্ত তাঁর পরের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ নিয়ে। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শেহনাজ গিলের। ২০২৩ সালের শেষে আসবে ‘টাইগার ৩’।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন