ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২২-১২-২০২২ দুপুর ৩:৩৩

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৫ম বারের মতো আয়োজিত হচ্ছে বাংলাদেশ মার্কেটিং ডে। এরই ধারাবাহিকতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে উদযাপন করা হয়েছে ৫ম বাংলাদেশ মার্কেটিং ডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দেশসেরা মার্কেটিং গবেষক প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

উল্লেখ্য, ৫ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২২ অনুষ্ঠানটি মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (এমআইবি)-এর সার্বিক সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে মার্কেটিং ডে উদযাপন উপকমিটির আহবায়কের দায়িত্বে রয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপনের প্রধান অতিথির বক্তব্য রবি উপাচার্য বলেন,

"মার্কেটিং হলো এপ্লাইড বিজনেস"। মার্কেটিং-এর কাজ শুধু পণ্যদ্রব্য বিক্রয় ও প্রমোশন করাই নয়, একটি পণ্য বা সেবা সুলভমূল্যে কীভাবে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায়, সেটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি কোনো পণ্য বা সেবা সম্পর্কিত ক্রেতা অভিযোগ ও প্রত্যাশা বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে নতুন নতুন ধারণা সৃষ্টি সমাজ ও সংস্কৃতির উন্নয়নে অত্যন্ত জরুরি।

মার্কেটিং ডে উদযাপনের প্রাসঙ্গিকতা সম্পর্কে তিনি বলেন, 

মার্কেটিং বিষয়ে উদ্ধুদ্ধ করতে ও গুণগতমান বজায় রেখে সুলভমূল্যে পণ্যদ্রব্যের সঠিক সরবরাহে শিক্ষার্থীদের প্রত্যয়ী করতে এবং মার্কেটিং-এর একাডেমিক ও প্রফেশনালদের মধ্যে সমন্বয় সাধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি উদযাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী