বাবার জন্মদিনে আবেগপ্রবণ সোনম কাপুর
মায়ানগরীতে তাকে বলা হয় চির তরুণ। প্রতি জন্মদিনে সকলের বয়স বাড়ে। তার ক্ষেত্রে যেন উল্টা। মনে হচ্ছে তার বয়স যেন কমেই চলেছে। ২৪ ডিসেম্বর অভিনেতা অনিল কাপুরের জন্মদিন। হিসাব বলছে, ৬৬ বছর পূর্ণ হল তার বয়স। কিন্তু দেখলে বোঝার উপায় নেই! এখন আবার তিনি নানাও হয়েছেন।
বাবা অনিলের জন্মদিনে তাই বেশ আবেগতাড়িত বড় মেয়ে সোনম কাপুর আহুজা। সদ্য মা হয়েছেন তিনি। অনিলের জন্মদিনে তাই নাতি-নানা না-দেখা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন সোনম। সঙ্গে অবশ্য তাদের বেশ কিছু ছোটবেলার ছবিও ভাগ করে নিয়েছেন।
বাবাকে শুভেচ্ছা জানাতে সোনম লিখলেন, “পৃথিবীর সেরা বাবাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমায় খুব ভালবাসি। তোমার থেকে ভাল বাবা আর কেউ হতে পারে না। তোমায় বাবা হিসেবে পেয়ে আমরা ধন্য। তোমার মেয়ে হয়ে জন্মে আমি গর্বিত।”
তিন ছেলেমেয়ে আর জামাইকে নিয়ে সুখের সংসার অনিলের। সঙ্গে চুটিয়ে চালিয়ে যাচ্ছেন কাজও। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ‘ফাইটার’ নামক আরও একটি ছবির ঘোষণা ইতোমধ্যেই হয়ে গেছে। এছাড়াও ঝুলিতে রয়েছে আরও একগুচ্ছ ছবি।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন