ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঠান থেকে কত পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ-দীপিকারা?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২২ দুপুর ৩:২৫

নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে যাচ্ছে বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটিকে বহু বছর পর বড় পর্দায় দেখা যাবে বলে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে রয়েছে দর্শকমহল। শাহরুখ এবং দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো তারকাদের।

২৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করে মোটা টাকার পারিশ্রমিক নিয়েছেন তারকারা। কিন্তু পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য।

২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষ বার শাহরুখ খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর অভিনেতাকে বড় পর্দায় দেখা গেলেও তা শুধুমাত্র ক্যামিয়ো চরিত্রে। ৪ বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ‘কামব্যাক’ করছেন তিনি। ‘পাঠান’ ছবিতে অভিনয় করার জন্য শাহরুখ সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। এই ছবি থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেছেন শাহরুখ।

‘পাঠান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। এই ছবিতে কাজ করে ১৫ কোটি টাকা উপার্জন করেছেন অভিনেত্রী।

‘পাঠান’ ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। পারিশ্রমিকের দিক দিয়ে বিচার করলে দীপিকার থেকে বেশি উপার্জন করেছেন তিনি। ২০ কোটি পারিশ্রমিক পেয়েছেন জন।

অতিথিশিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করবেন সালমান খান। ‘পাঠান’ ছবিতে তাঁকে দেখা যাবে একটি নজরকাড়া ক্যামিয়ো চরিত্রকে।

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’