ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শুটিং সেটে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ : প্রেমিক গ্রেপ্তার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ১১:৪১

গতকাল মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুম থেকে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্রয়োচনার অভিযোগে তুনিশার প্রাক্তন প্রেমিক-সহশিল্পী শেজান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

এসিপি চন্দ্রকান্ত যাদব বলেন— ‘একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে আত্মহত্যা করেছেন অভিনেত্রী তুনিশা শর্মা। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেজান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তুনিশার মা। এ মামলা তুনিশার সহশিল্পী শেজান খানকে ওয়ালিভ পুলিশ গ্রেপ্তার করেছে।’

আইপিসির ৩০৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে শেজান খানকে। আজ তাকে কোর্টে হাজির করা হবে বলেও জানিয়েছেন এসিপি যাদব।

জানা যায়, তুনিশা তার সহশিল্পী শেজান খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন। শুটিংয়ের পর শেজান মেকআপ রুমে যাওয়ার পর দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার চিৎকার করে তুনিশাকে ডাকেন। এরপর মেকআপ রুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মেয়ের মৃত্যুর পরই তার মা থানায় মামলা দায়ের করেন। সম্প্রতি শেহজাদের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে যায়। আর এ কারণে তুনিশা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে বলে দাবি তার মায়ের।

শুধু ছোট পর্দা নয়, তুনিশা বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায় ক্যাটরিনা অভিনীত একাধিক সিনেমায় তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে দেখা গেছে তাকে। সালমান খানের ‘দাবাং-থ্রি’ এবং বিদ্যা বালানের ‘কাহানি টু’ সিনেমায়ও অভিনয় করেন তুনিশা।

২০১৫ সালে হিন্দি টেলিভিশনের দুনিয়ায় তুনিশার অভিষেক ঘটে। ‘মহারানা প্রতাপ’ ধারাবাহিকে চাঁদ কাঁওয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ‘চক্রবর্তী অশোক সম্রাট’ ধারাবাহিকে রাজকুমারী অহংকারার চরিত্রে জনপ্রিয়তা লাভ করেন।

সোশ্যাল মিডিয়াতেও তুনিশার জনপ্রিয়তা কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি। প্রায়ই নানা পোস্টের মাধ্যমে ফলোয়ারদের মনোরঞ্জন করতেন তুনিশা।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তুনিশা। ক্যাপশনে লিখেছিলেন, ‘যারা নিজেদের প্যাশন দ্বারা চালিত হয়, তাদের কখনো থামানো যায় না।’ অথচ এমন ইতিবাচক পোস্টের কয়েক ঘণ্টা পরেই নিজের জীবনের চলন্ত চাকা নিজেই থামিয়ে দিলেন অভিনেত্রী। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’