ইনজুরির মধ্যেই বিয়ের কাজ সারলেন হারিস রউফ
ইংল্যান্ডের কাছে ঘরের মাটিতে ধবলধোলাই হওয়ার পর আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার হারিস রউফের। এই সময়েই বিয়ের কাজটা সেরে ফেললেন তিনি।
গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মাধ্যমে রউফের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা হারিসের স্ত্রী তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। তিনি ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। তাদের দুজনের সহপাঠী হিসেবে পরিচয় হয়েছিল, অতঃপর বিয়েতে পরিণয়।
২০২০ সালে লাহোরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় এ পাক পেসারের। ২৯ বছর বয়সী ডানহাতি এই বোলার একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি।
সূত্র : ডন।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন