চাচার পার্টি থেকে সেই মন্ত্রীর নাতির সঙ্গে বেরিয়ে গেলেন জাহ্নবী
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন বলে খবর চাউর হয়।
শুধু তাই নয় এ জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর দুই মাস আগে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) ছিল জাহ্নবীর কাকা অভিনেতা অনিল কাপুরের জন্মদিন। বিশেষ এই দিনে পার্টির আয়োজন করেছিলেন তিনি। তাতে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী কাপুর, শিখর পাহাড়িয়া। আলাদাভাবে আলাদাভাবে পার্টিতে হাজির হন তারা। তবে একই গাড়িতে একসঙ্গে বেরিয়ে যান এই কথিত প্রেমিক জুটি! এ সময়ের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ততে এমন দৃশ্য দেখা যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার বাবা বনি কাপুরের সঙ্গে কাকার জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর। তবে পার্টি থেকে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে বেরিয়ে যান জাহ্নবী। তবে তার আগে বনি কাপুরের সঙ্গে ছবিও তুলেন শিখর।
শিখর-জাহ্নবীর প্রেমের খবরে ভাটা পড়লেও সম্প্রতি বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন করন জোহর। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের চলতি সিজনে কাজটি করেন তিনি। এ শোয়ে করন বলেছিলেন—‘করোনার আগের কথা ভাবছি। তোমাদের বন্ধুত্ব এখন কতটা গভীর জানি না। কিন্তু তোমরা দু’জন (জাহ্নবী-সারা আলী খান) দুই ভাইয়ের (শিখর-বীর) সঙ্গে প্রেম করতে। আমি যে ভবনে থাকি, তারাও সেখানে থাকে।’
‘ধড়ক’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন