বিমানবন্দরে ফটোগ্রাফারদের দেখামাত্র যে অনুরোধ করলেন সোনম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। যদিও এই মুহূর্তে তার হাতে তেমন ছবি নেই। তবে নিত্যদিনই চর্চায় থাকেন অনিল কাপুরের বড় মেয়ে।
এই মুহূর্তে নিজের মাতৃত্ব উপভোগ করছেন সোনম। চলতি বছর আগস্ট মাসেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকেই লন্ডনেই সংসার পেতেছেন এই অভিনেত্রী। তাই মোটামুটি মুম্বই-লন্ডন যাতায়াত লেগেই থাকে তার।
সদ্য অনিল কাপুরের ৬৬তম জন্মদিন উপলক্ষে এক হয়েছিল গোটা কাপুর পরিবার। বাবার জন্মদিন উদযাপনের পরই সম্ভবত লন্ডন ফিরে যাচ্ছেন সোনম। বিমানবন্দরে ঢোকা মাত্রই ফটোগ্রাফারদের ক্যামোরার ঝলকানি। আর তখনই হাত জোড় করে অনুরোধ করলেন ছেলে ‘বায়ু’-র কোনও ছবি না তোলার জন্য।
বলিউডের তারকাদের কাছে বিমানবন্দরে সাজপোশাক বেশ চর্চার বিষয়। তারকাদের বিমানবন্দরের সাজ নিয়ে চর্চাও কম হয় না। এই বিষয়ে বলিউডে যার বেশ নামডাক রয়েছে, তিনি সোনম কাপুর। প্রতিবারই বিমানবন্দরে নিত্যনতুন পোশাকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
রূঢ় ব্যবহার নয় বরং ফটোগ্রাফারদের সঙ্গে সদা হাসিমুখেই দেখা গেছে সোনমকে। কিন্তু মা হওয়ার পর সোনমের যেন অন্য রূপ! ছেলে বায়ুর ছবি না নেওয়ার অনুরোধ করলেন অভিনেত্রী। বিমানবন্দরে পৌঁছানো মাত্র ফটোগ্রাফারদের উদ্দেশে তিনি বলেন, “আমার ছেলে বায়ু আসছে, অনুরোধ করছি, কেউ ছবি তুলবেন না।”
সোনম একা নন, এর আগে বিরাট কোহলি-আনুশকাকেও মেয়ের ছবি তোলার বিষয়ে এমন সর্তকতা অবলম্বন করতে দেখা গেছে।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী