ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পার্টিতে মাতাল অজয়-কাজল কন্যা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ১১:৮

নায়সার পরনে গোলাপী রঙের বডি-কন পোশাক। ঘনিষ্ঠ বন্ধু অরহানের হাত ধরে হেঁটে আসছেন তিনি। তার আবেদনময়ী লুক যে কারো নজর কাড়বে। কিছুদূর এগিয়ে আসার পর অরহান নায়সাকে টেনে নিয়ে ফের পেছনের দিকে হেঁটে যায়। পরস্পরের সঙ্গে কথা বলতে বলতে পুনরায় ফিরে আসেন তারা। তারপর গাড়িতে উঠে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

মূলত, ক্রিসমাস উপলক্ষে একটি পার্টিতে গিয়েছিলেন অজয়-কাজল দম্পতির কন্যা নায়সা। শুধু নায়সা নয়, এ পার্টিতে আরো উপস্থিত হয়েছিলেন— সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান, শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর, মাহিকা রামপাল প্রমুখ। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু বন্ধুর সঙ্গে ধারণা করা নায়সার ভিডিওটি সমালোচনার জন্ম দিয়েছে। কারণ নেটিজেনদের দাবি— মাতাল অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন নায়সা।

নেটিজেনদের একজন কমেন্ট বক্সে লিখেছেন— ‘সংগ্রাম করে বাবা-মা নাম-খ্যাতি তৈরি করেছেন। আর সেই খ্যাতি তাদের সন্তান এই ১৫ সেকেন্ডের ভিডিও দিয়ে ধ্বংস করে দেয়।’ আরেকজন লিখেছেন, ‘মেয়েটিকে দেখে খারাপ লাগছে। দেখে মনে হচ্ছে, সে দ্বিাধান্বিত। বুঝতে পারছে না সে কী চায়। তার অশালীন পোশাক, খারাপ ছেলেদের সঙ্গে মেশার বিষয়ে তার মায়ের নজর দেওয়া উচিত।’ আরেকজন লিখেছেন— ‘মেয়েটি পুরোপুরি মাতাল।’ এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নায়সা ও যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া করছেন নায়সা।

শোবিজ অঙ্গনে এখনো পা রাখেননি নায়সা। কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান। মূলত, বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েই অধিকাংশবার আলোচনার জন্ম দিয়েছেন। বিশেষ করে আবেদনময়ী পোশাকে বরাবরই নজর কেড়েছেন তিনি। এবারো পার্টিতে গিয়ে আবেদনময়ী রূপে নেটিজেনদের নজর কাড়লেন এই তারকা সন্তান। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’