ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সালমানের জন্মদিনে এক ফ্রেমে পাঠান-টাইগার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ১২:১৮

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন আজ। ৫৭ বছর বয়সে পদার্পণ করলেন এই অভিনেতা। আর এই উপলক্ষে পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে আনন্দে মেতে উঠলেন তিনি। তার মুম্বাইয়ের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়। গোটা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সালমানের বোন অর্পিতা খান শর্মা। 

এদিনের অনুষ্ঠানে একাধিক বলি তারকাকে দেখা গেল। তাদের মধ্যে ছিলেন শাহরুখ খান, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, পুলকিত সম্রাট প্রমুখ।

আর বলিউডের দুই খানকে এদিন একসঙ্গে দেখে বেজায় খুশি তাদের ভক্তরা। আর এটাই স্বাভাবিক। দুই পছন্দের অভিনেতাকে এক ফ্রেমে দেখতে কার না ভালো লাগে। তাও আবার ভাইজানের জন্মদিনে তাদের একত্রে দেখা গেল, ফলে গোটা বিষয়টাতে আলাদা একটা মাত্র যোগ হল।

শাহরুখ খান যখন পার্টিতে ঢুকছিলেন তখন তিনি পাপারাজ্জিদের ছবি তোলার জন্য দাঁড়াতে চাননি। বরং খানিক এড়িয়েই ভিতরে ঢুকে যান। পরে ফেরার সময় সালমানের সঙ্গে বাইরে এসে ছবি তোলেন। এদিন দুই অভিনেতাকে দেখা গেল কালো পোশাকে। আর তাদের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। 

আর কিছুদিনের অপেক্ষা তারপরই শাহরুখের নতুন ছবি ‘পাঠান’ মুক্তি পেতে চলেছে। যদিও ছবিটি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, তবুও কিং খানের ভক্তদের নজর এখন একদিকেই। ২০১৮ সালে শেষবার তাকে ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। চার বছর পর তিনি আবার বড়পর্দায় ফিরছেন। এই ছবিতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। তবে এখানে আছে একটা চমক! এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে। 

অন্যদিকে, ভাইজানের ‘টাইগার থ্রি’তে দেখা যাবে কিং খানকে। ফলে গোটা বিষয়টা নিয়েই দর্শকদের মধ্যে একটা দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। তার আগেই সালমানের জন্মদিনে এভাবে তাদের একত্রে দেখে সকলেই বেশ খুশি।

পার্টিতে ঢোকার সময় ফটোগ্রাফারদের জন্য না দাঁড়ালেও বের হওয়ার পথে কিং খান দাঁড়ান। স্বয়ং সালমান তাকে বিদায জানাতে এসেছিলেন। তখনই এই দুই তারকাকে ফ্রেমবন্দি করা হয়। এদিন তাদের হ্যান্ডশেক করতে, এমনকি আলিঙ্গন করতেও দেখা যায় ভিডিওতে। তারা পাপারাজ্জিদের জন্য একত্রে পোজও দেন। শাহরুখ ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গাড়িতে ওঠেন।

পাঠান ছবিতে ভাইজানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন সেই প্রশ্ন করা হলে কিং খান ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে জানিয়েছিলেন, “সালমানের সঙ্গে কাজ মানে সেটা কাজের অভিজ্ঞতা নয়, ভালোবাসার অভিজ্ঞতা। আমরা একে অন্যের সঙ্গে কাজ করতে ভালোবাসি। বিশেষ করে শেষ কয়েক বছর দারুণ যাচ্ছে। আমরা একে অন্যের ছবিতে দেখা দিচ্ছি। জিরো ছবিতে ও আমার সঙ্গে একটি গানে অভিনয় করেছিল। এবার পাঠান ছবিতে আমার সঙ্গে ও থাকবে। ফলে বেশ মজাই হয়।”

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’