সবাই আমার মা-বাবার জন্য দোয়া করবেন : জায়েদ
ঢালিউডের পরিচিত মুখ চিত্রনায়ক জায়েদ খান। গেলো দুই বারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তিনি। আজ অভিনেতার মা-এর প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান জায়েদের মা শাহিদা হক।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মায়ের প্রথম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন,‘আজ আমার মা-এর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে মা আমাদের ছেড়ে চলে গেছেন। আবার এই মাসেরই ৩১ তারিখে আমার আব্বার মৃত্যুবার্ষিকী। সবাই আমার মা-বাবার জন্য দোয়া করবেন’।
মায়ের মৃত্যুবার্ষিকীর সঙ্গে চলতি মাসের ৩১ তারিখে তার বাবা মৃত্যুবার্ষিকী বলে জানান জায়েদ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর বাবা্কে হারান এই অভিনেতা। জায়েদের বাবা-মা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, বর্তমানে পিরোজপুরে ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জায়েদ। ছবিটি নির্মাণ করছেন জাহিদ হোসেন এবং প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। সিনেমায় জায়েদ খান ছাড়াও অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
প্রীতি / প্রীতি
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর