ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাবি উপাচার্যের সাথে রাশিয়ার বিশিষ্ট উদ্যোক্তার সাক্ষাৎ


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২২ বিকাল ৫:০

রাশিয়ার বিশিষ্ট উদ্যোক্তা মি. সিসেনকো ভ্যালেনটিন আজ ২৭ ডিসেম্বর, ২০২২ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন ।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তাঁরা ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-উত্তর দেশ পুনর্গঠন ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে রাশিয়ার অবদান ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে রাশিয়া বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা প্রদান করে
আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য মি. সিসেনকো ভ্যালেন্টিনকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রীতি / প্রীতি

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য