ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রেক্ষাগৃহে আসছে শিরিন শিলার বীরাঙ্গনা৭১ 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২২ বিকাল ৬:৩

আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা "বীরাঙ্গনা৭১" । এ ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন শিরিন শিলা। ছবিটি নির্মিত হয়েছে এস এস ফিল্ম ইন্টারন্যাশনাল এর ব্যানারে। ছবিটি প্রযোজনা করেছেন শহীদুল ইসলাম শহীদ। ছবিটির গল্প লিখেছেন,শহীদুল ইসলাম শহীদ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এম সাখাওয়াত হোসেন। 

ছবির প্রযোজক জানান, মুক্তিযুদ্ধের ছবি তাই বিজয়ের মাসেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। 

চিত্রনায়িকা শিরীন শিলা বলেন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘বীরাঙ্গনা৭১’ মুক্তি পাচ্ছে বিষয়টি আমার জন্য ভীষণ আনন্দের। মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করতে পেরে নিজকে ধন্য মনে করছি। সবোর্চ্চ চেষ্টা করেছি কাজটা ভালভাবে করার। বাকিটা দর্শকের উপর তারা সিনেমা হলে গিয়ে দেখে আমার অভিনয়ের মূল্যায়ন করবে। 

এই ছবিতে অভিনয় করেছেন, সাহেদ শরীফ খান, শিরীন শিলা, সুমনা ইসলাম সোমা, ইমতু রাতিশ ও মৌরী মাহাদী,ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, মুনমুন আহমেদ, বরদা মিঠু, প্রাণ রায়, আশরাফ কবির সহ আরো অনেকে।

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’