অভিনেত্রী তুনিশার শেষকৃত্যে জ্ঞান হারালেন তার মা
হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। গত শনিবার মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে ভারতীয় শোবিজ অঙ্গনে তুনিশার আত্মহত্যার ঘটনা আলোচনার শীর্ষে রয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ২০ বছর বয়েসী তুনিশার শেষকৃত্য সম্পন্ন হয়। মেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে জ্ঞান হারান তার মা বনিতা শর্মা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের গোদেব শ্মশানে তুনিশার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্য ছাড়াও টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেক তারকা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। এসময় তুনিশার মা বনিতা শর্মা মেয়ের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে পড়েন। ২০১৮ সালে তুনিশার বাবা মারা যান। তারপর থেকে মা-মেয়ে পরস্পরের অনুপ্রেরণা ও শক্তি ছিল। সবকিছু মিলিয়ে মেয়েকে হারিয়ে দিশেহারা বনিতা শর্মা।
তুনিশার শেষকৃত্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পড়েছে। তা ছাড়াও কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তাতে দেখা যায়, অজ্ঞান অবস্থায় বনিতা শর্মাকে নিয়ে যাওয়া হচ্ছে।
মেয়ের মৃত্যুর পরই বনিতা শর্মা অভিনেতা শেজান খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কারণ সম্প্রতি তুনিশার সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানেন শেজান। আর এ কারণে তুনিশা আত্মহত্যা করেছেন বলে দাবি বনিতা শর্মার। তুনিশার আত্মহত্যার পরই শেজান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে বিস্ফোরক মন্তব্য করেন তুনিশার মা বনিতা শর্মাও। তার ভাষায়— ‘আগে থেকেই শেজান খান অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল; তারপরও তুনিশাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সে। ৩-৪ মাস শেজান খান আমার মেয়েকে শুধু ব্যবহার করেছে। আর তারপর তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি এই প্রতারকের শাস্তি চাই।’
জানা যায়, তুনিশা তার সহশিল্পী শেজান খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন। শুটিংয়ের পর শেজান মেকআপ রুমে যাওয়ার পর দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার চিৎকার করে তুনিশাকে ডাকেন। এরপর মেকআপ রুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুধু ছোট পর্দা নয়, তুনিশা বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায় ক্যাটরিনা অভিনীত একাধিক সিনেমায় তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে দেখা গেছে তাকে। সালমান খানের ‘দাবাং-থ্রি’ এবং বিদ্যা বালানের ‘কাহানি টু’ সিনেমায়ও অভিনয় করেন তুনিশা।
প্রীতি / প্রীতি
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী