অভিনেত্রীকে গুলি করে হত্যা
পশ্চিমবঙ্গের হাওড়ায় জাতীয় সড়কে গুলি করে হত্যা করা হয়েছে ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে। বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বামী প্রকাশ কুমার। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
ব্যক্তিগত গাড়িতে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া। এসময় সঙ্গে ছিলেন তার স্বামী প্রকাশ কুমার ও তাদের তিন বছরের এক কন্যা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকাশ। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মামলার এজাহারের বরাত দিয়ে একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন— ‘পরিবারটি নিজেদের গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিল। তারা সকাল ৬টার দিকে একটি নির্জন জায়গায় গাড়িটি থামায়। মূলত, প্রকাশ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন। ঠিক তখন তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। আলিয়া প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়।’
প্রকাশ কুমার একজন চলচ্চিত্র পরিচালক। আর ইশা আলিয়া ঝাড়খন্ডের জনপ্রিয় একজন অভিনেত্রী। তার ভালো নাম রিয়া কুমারি। তবে ইশা আলিয়া নামেই পর্দায় পরিচিত তিনি। প্রকাশ কুমার বলেন— ‘আমার স্ত্রী মেয়েকে নিয়ে গাড়িতেই বসে ছিল। দুর্বৃত্তরা আমার মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে আমার স্ত্রী গাড়ি থেকে নেমে প্রতিরোধের চেষ্টা করে। আর ওই সময়ে ওরা ইশাকে গুলি করে দেয়।’
স্থানীয়দের মতে, এলাকাটি জনশূন্য হওয়ায় কুমার সাহায্য চাইতে প্রায় দুই কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যান। আহত ইশাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন