মুক্তি পেল মুন্না খানের স্কুল লাইফ
২৮ ডিসেম্বর বিকাল ৫ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুন্না খান ও আশা মনির নতুন মিউজিক্যাল ফিল্ম ‘স্কুল লাইফ’ । গানটি লিখেছেন রোহান রাজ। সুর করেছেন গগণ শাকিব ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ।
গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী গগণ শাকিব । ডিওপিতে সুমন ইমরান ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন এম এইচ মুন্না। গানটিতে মডেল হিসাবে ছিলেন মুন্না খান, আশা মনি ও জুয়েল রানা।গানটি কোরিওগ্রাফি করেছেন জুয়েল রানা-পারভেজ। রূপসজ্জায় ছিলেন বাবু।
মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী গগণ শাকিবের গাওয়া ‘স্কুল লাইফ' গানটি অসাধারণ।গানটি শুটের সময় নিজেকে স্কুল লাইফে ফিরে গেছিলাম।
এ প্রথমবারের আশা মনির সাথে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি মিউজিক ভিডিওটা নির্মান করা হয়েছে। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
মডেল আশা মনি বলেন, মুন্না খানের সাথে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা এম এইচ মুন্না যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা করছি গানটি সবার ভালো লাগবে।
নির্মাতা এম এইচ মুন্না বলেন, ‘স্কুল লাইফ’ গানটি প্রকাশ্য এলো। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি দেখে ভালো লাগবে।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন