ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মমর তৃতীয় ভাঙন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ১:৫৫

চুপিসারে বিয়ে করে দীর্ঘ চার বছর একসঙ্গে সংসার করার পর প্রকাশ্যে আসে ছোট ও বড় পর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম ও ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের বিয়ের খবর। ২০১৯ সালের ২০ নভেম্বর শিহাব-মম’র চতুর্থ বিয়ে বার্ষিকী উদযাপনের ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের খবর সামনে আনেন।

এরপর বেশ ভালোই যাচ্ছিল তাদের সংসার। বিয়ের খবর সামনে আসার পরের বছর, ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়। দীর্ঘ ৫ বছরের সংসার জীবনের ইতি টানার মধ্যদিয়ে তৃতীয় ভাঙনের মুখে পড়লেন মম। বিচ্ছেদের খবরটি মম-শাহীন নিজেরাই নিশ্চিত করেছেন।

মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শাহীনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল মমর। সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’