ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পর্দায় জুটি বাঁধছেন আলমগীর-রুনা লায়লা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ৪:৩৫

উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লা ও নন্দিত নায়ক আলমগীর বাস্তবে জুটি বাধলেও এবার দীর্ঘ বিরতির পরে পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বলে জানা গেছে। তাদের একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে।  

আগামী ১০ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং হবে। বিজ্ঞাপনটি পরিচালনা করবেন অনন্য মামুন। এ বিষয়ে অনন্য মামুন বলেন, এই বিজ্ঞাপনটি তাদের ছাড়া কল্পনা করতে পারছিলাম না। সে কারণে তাদের চুক্তিবদ্ধ করিয়েছি। এখানে তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবেই আসছেন।

তিনি আরো বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করবো। আশা করছি, ভালো কিছু হবে। তাদের পেয়ে আমরা অনেক আনন্দিত।

এর আগে আলমগীর ও রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তি পায়। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’