ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নৌকার মনোনয়ন কিনলেন মাহি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ৪:৪২

জাতীয় সংসদে চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন নায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার ও বাবা আবু বকর। মাহির স্বামীও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।

এদিকে, কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কয়েকদিন আগেই মনোনয়ন কিনবেন বলে জানান মাহি। ওই সময় তিনি বলেছিলেন, শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি।

প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি হবে উপ-নির্বাচন হবে। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’