ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন দু’টি ট্রাস্ট ফান্ড গঠন


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২২ রাত ৯:৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বীর মুক্তিযোদ্ধা মো. নূর উজ জামান ট্রাস্ট ফান্ড’ এবং ‘বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন দু’টি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা দম্পতির ছেলে বীর মুক্তিযোদ্ধা আহাম্মাদ আল জামান এবং কন্যা যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক নিরু কামরুন নাহার ২০ লাখ টাকার পৃথক দু’টি চেক আজ ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুল আলম এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।

ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর পদার্থবিজ্ঞান বিভাগ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের কয়েকজন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মহান বিজয়ের মাসে ট্রাস্ট ফান্ড গঠন করায় মুক্তিযোদ্ধা পরিবারকে ধন্যবাদ দেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সুজন / সুজন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য