বাংলাদেশ আইন সমিতির ৩৬তম সম্মেলন উদ্বোধন
বাংলাদেশ আইন সমিতির ৩৬তম বার্ষিক সম্মেলন আজ ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল উল-মুনীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আইন সমিতির সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই সম্মেলন বাংলাদেশ আইন সমিতির গণতান্ত্রিক রীতিনীতির মৌলিক দর্শনের একটি সুন্দর উদাহরণ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণে সমিতির সদস্যরা পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণের যে অপ্রতিরোধ্য প্রয়াস ও পরিকল্পনা গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো বাস্তবায়ন করে চলেছেন। পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের অপ্রতিরোধ্য উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করতে উপাচার্য বাংলাদেশ আইন সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?