ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

বুকে শব্দ/কাশি : সমাধান গ্যাস দেয়া(Nebulisation) নাকি মুখে খাওয়ার ঔষধ?


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩১-১২-২০২২ দুপুর ২:২৬
দুই বছর বয়সের ছামিয়া কে নিয়ে সরলা-দর্শন এক মায়ের আমার চেম্বারে প্রবেশ। সমস্যা: কাশি, শ্বাসকষ্ট, বুকে বাঁশির মতো শব্দ। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা শেষে রোগ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া শেষে  কিছু উপদেশ দিয়ে কিছু ঔষধ সহ গ্যাস দেয়ার কথা বললাম। বাচ্চার মা শান্ত , কিন্তু অত্যন্ত দৃঢ কন্ঠে বললেন, “স্যার, গ্যাস দেওয়ার দরকার নাই, আপনি খাওয়ার ঔষধ ই লিখে দিন”।
 
আমি স্মিত হেসে জিজ্ঞেস করলাম, “কেন? গ্যাস দিলে সমস্যা কি?”
মা: শুনেছি, গ্যাস দিলে বারবার গ্যাস ই দিতে হয়। তাছাড়া, এতে অনেক ক্ষতি হয়; বুক ঝাঝরা হয়ে যায়
হ্যা, অধিকাংশ অভিভাবক এর নেবুলাইজেশন সম্পর্কে ধারণা এরকমই
 
প্রকৃত সত্য:
ফুসফুসের ছোট বায়ূকুঠুরী গুলো চুপসে গিয়ে সাধারণত বুকে শব্দ/কাশি বা শ্বাসকষ্ট হয়। এসব ক্ষেত্রে সাধারণত আমরা এরূপ ঔষধ ব্যবহার করি যা বায়ুকুঠুরী কে প্রশস্ত করে(bronchodilator)। সেটা মুখে খাওয়ার ঔষধের মাধ্যমেও সম্ভব, আবার একই ধরনের ঔষধ গ্যাসের মাধ্যমে দিয়ে ও সম্ভব। খাওয়ার ঔষধ দিলে সেটা পাকস্থলি থেকে শোষিত হবে, তারপরে রক্তে যাবে। রক্ত শরীরের সব জায়গায় যায়, যার কিছুটা অংশ ফুসফুসে যায়। ঔষধ ও রক্তের মাধ্যমে ফুসফুস সহ সব জায়গায় যায়, যার মধ্যে ফুসফুসে যাওয়া অংশটুকুই শুধু কাজে লাগে; বাকীটুকু ব্যবহৃত হয় অকাজে (পার্শপ্রতিকৃয়া করে, যেমন: হাত-পা কাঁপে, বুক ধরফর করে, অস্থিরতা তৈরী হয়)।পক্ষান্তরে, গ্যাসের মাধ্যমে ঔষধ দিলে তা সরাসরি ফুসফুসে যায়। ফলে কাজ যেমন দ্রত করে, তেমনি পার্শপ্রতিকৃয়া ও কম হয়। সুতরাং, গ্যাসের মাধ্যমে ঔষধ প্রদান নিশ্চিত ভাবে better।
 
ডাঃ খালিদ আহমেদ সাইফুল্লাহ
সহকারী অধ্যাপক (শিশুরোগ),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর।

এমএসএম / এমএসএম

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ