ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিকিউরিটি গার্ড গড়ে তোলা হবে’


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১২-২০২২ রাত ৮:২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের স্মার্ট সিকিউরিটি গার্ড হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের দক্ষতা, পেশাদারিত্ব ও সচেতনতা বৃদ্ধির জন্য তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা কর্মশালা পরিচালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা প্রহরীরা আরও অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

সুজন / সুজন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য