ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মারমুখী রণবীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ২:৪৮

মুখ ভর্তি দাড়ি-গোঁফ, মাথায় লম্বা চুল। নাক-গাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ঠোঁটে সিগারেট। তাতেও লেগে আছে রক্ত। রক্তমাখা হাতে সিগারেটে আগুন দিচ্ছেন। ‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুকে এমন রূপে দেখা যায় অভিনেতা রণবীর কাপুরকে।

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। নতুন বছরের শুরুতে রণবীরের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন নির্মাতা। ক্যাপশনে তিনি লিখেন, ‘‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’’

ফার্স্ট লুকটি প্রকাশ্যে আসার পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন রণবীর কাপুর। ‘চকলেট বয়’ রণবীরকে এমন লুকে দেখে অভ্যস্ত নন তার ভক্তরা। মারমুখী রূপে রণবীরকে দেখে নেটিজেনরা বলছেন— কিলার রণবীর।

রাশমিকা মান্দানাও এক টুইটে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুক এটি। তোমার এই লুকটি সবাইকে দেখানোর জন্য আমার তর সইছিল না।’’

‘অ্যানিমেল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। ‘কবীর সিং’খ্যাত পরিচালক সন্দীব রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’