নতুন বছরে আমিরের চমক
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বিরতি নিয়েছিলেন এই অভিনেতা। তবে দীর্ঘ বিরতির পর নতুন বছরে দর্শকদের সামনে চমক নিয়ে আবারও পর্দায় ফিরবেন আমির।
দক্ষিণের জনপ্রিয় সিনেমা ‘কেজিএফ’-এর নির্মাতা প্রশান্ত নীলের সঙ্গে নাকি এক সিনেমাতে অভিনয় করবেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই অভিনেতা। একই সিনেমাতে দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর অভিনয় করবেন বলে জানা গেছে।
বর্তমানে প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নীল। এ সিনেমার কাজ শেষ হলেই এনটিআর ও আমিরকে নিয়ে নতুন কাজ শুরু করবেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে আমির তার পরিবারকেই সময় দিচ্ছেন। কিছুদিন আগেই মেয়ে ইরা খানের বাগদান সম্পন্ন করেছেন তিনি। মেয়ের বাগদান অনুষ্ঠানে বেশ আনন্দই করতে দেখা গেছে তাকে। তবে তার ঘনিষ্ঠ বন্ধুরাই জানান, সিনেমা ফ্লপের ক্ষত এখনও সারেনি অভিনেতার।
সূত্র: এএনআই
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল