বাগদান সারলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সেই ছোট্ট অঞ্জলি
শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। রানী মুখার্জি-সালমান অভিনীত জনপ্রিয় এই সিনেমা ১৯৯৮ সালে মুক্তি পায়। সিনেমাটিতে শাহরুখ-রানীর মেয়ে ছিল অঞ্জলি। এই চরিত্রে অভিনয় করেছিলেন ১০ বছর বয়েসী সানা সাঈদ।
এ সিনেমা মুক্তির পর সময় অনেক গড়িয়েছে। সেই অঞ্জলি বা সানা সাঈদ এখন আর ছোট্ট নেই। বরং সংসার বাঁধতে যাচ্ছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে প্রেমিকের সঙ্গে বাগদানের ঘোষণা দিলেন সানা। তার হবু বরের নাম কাসাবা ওয়াগনার।
এদিকে সানা সাঈদ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যায়, হাঁটু মুড়ে বসে সানাকে আংটি পরিয়ে দিচ্ছেন কাসাবা। এছাড়াও এ জুটির আরো ঘনিষ্ঠ কটি ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী।
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার পর ২০০০ সালে ‘হার দিল জো পেয়ার করেগা’ সিনেমায় অভিনয় করেন সানা। একই বছর ‘বাদল’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। তারপর দীর্ঘ বিরতি ভেঙে ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরেন সানা। তারপর সিনেমায় আর দেখা যায়নি তাকে।
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল