এ বছর হবে বেস্ট প্রজেক্ট করার বছর : শাকিব খান
দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। গত দুই দশক ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান শীর্ষে রেখেছেন তিনি। বিদায় বছর ২০২২ সালে তার অভিনীত সিনেমা মুক্তি ও অভিনয় ছিলো গড়পরতা। ঘোষণা দিয়েছেন বেশ কিছু সিনেমার। নতুন বছরে তার পরিকল্পনা এরই মধ্যে সাজিয়েছেন।
নতুন বছরের পরিকল্পনা নিয়ে শাকিব বলেন, সংখ্যার বিচারে এ বছর কাজ কম হলেও ভালো বাজেটের বড় কাজ করব বেশ কয়েকটি। গত বছর অনেক কাজ নিয়েই পরিকল্পনা হয়েছে। সেগুলো এ বছর বাস্তবায়নের মুখ দেখবে। সর্বোপরি এ বছরটা হবে বেস্ট বেস্ট প্রজেক্ট করার বছর।
তিনি আরো বলেন, নতুন বছর একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার। দর্শকদের নতুন কিছু উপহার দেব এ বছর। করোনার পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটছে। গত বছর এ অবস্থার কিছুটা উত্তরণ হয়েছে। আমাদের জন্য নতুন বছরে আশা করি আরও ভালো কিছু অপেক্ষা করছে।
শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’, ‘অন্তরাত্মা’ নামের সিনেমাদুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন