ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ডিসেম্বর দেশের রপ্তানি আয়ে রেকর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৩ রাত ৮:২০

ডিসেম্বর মাসে রফতানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি।

সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রফতানি আয়ের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

রফতানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ রফতানি হয়েছে।

ইপিবির তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার রফতানি আয় হয়েছে। যা এক মাসের সর্বোচ্চ রফতানি আয়। এর আগে ২০২১ সালের একই সময়ে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার রফতানি আয় করে বাংলাদেশ।

সেই হিসাবে ২০২২ সালের ডিসেম্বরে রফতানি আয় আগের বছরের একই মাসের চেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি।

এর আগে নভেম্বরে প্রথমবারের মতো এক মাসের রফতানি আয় ৫০০ কোটির ঘর ছাড়িয়েছিল।

২০২২ সালের ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সে হিসাবে, রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম।

ইপিবির তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এটি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি।

এছাড়া রফতানি আয়ের বড় ‍উৎস তৈরি পোশাক খাতে অর্থবছরের প্রথম ৬ মাসে ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খাতটি গত জুলাই থেকে ডিসেম্বর মাসে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রফতানি করেছে।

সুজন / সুজন

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন