দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে ১১৭ জনের মৃত্যুর ঘোষণার চেয়ে এই সংখ্যা অনেক বেশী। দেশটির সরকার শুক্রবার একথা জানায়।
সরকারের মন্ত্রী খুম্বুদজো নসহাভেনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই সহিংসতার কেন্দ্রস্থল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাওয়াজুলু নাটাল (কেজেডএন) প্রদেশ, সহিংসতায় বেশীরভাগ মৃত্যুর ঘটনা এখানেই ঘটেছে।
তবে তিনি বলেন, ‘পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।’
মন্ত্রী জানান, কাওয়াজুলু-নাটালে আরো ১ হাজার ৪৮৮টি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। প্রদেশটিতে গত ২৪ ঘন্টায় ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছ।
তিনি জানান, ২ হাজার ৫৫০ জনের বেশী লোককে গ্রেফতার করা হয়েছে। গত এক সপ্তাহে জোহানেসবার্গে ৫৬ টি সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
Link Copied