বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোবিপ্রবির ১২৯ গবেষক
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২৩ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২৯ জন গবেষক যা গতবছর ছিলো ৭২ জন।
সোমবার (২ জানুয়ারি ) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়। নোবিপ্রবি থেকে স্থানপ্রাপ্তদের মধ্যে ১১১ জন শিক্ষক এবং ১৮ জন শিক্ষার্থী রয়েছেন।তালিকায় বাংলাদেশের ৬৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।
নোবিপ্রবি থেকে স্থানপ্রাপ্তদের মধ্যে-ফিমস বিভাগের ১১ জন,ফার্মেসি বিভাগের ১২ জন, অণুজীববিজ্ঞান বিভাগের ৭ জন,ওশানোগ্রাফি বিভাগের ৪ জন,ইএসডিএম বিভাগের ৫ জন,ইইই বিভাগের ৩ জন,বিবিএ বিভাগের ৫ জন,কৃষি বিভাগের ৫ জন,এসিসিই বিভাগের ৯ জন,ফলিত গণিত বিভাগের ১ জন,
বিজিই বিভাগের ৭ জন, এমআইএস বিভাগের ৭ জন,পরিসংখ্যান বিভাগের ৩ জন,বিএমবি বিভাগের ১ জন, এফটিএনএস বিভাগের ৪ জন,সিএসটিই বিভাগের ৫ জন,অর্থনীতি বিভাগের ৫ জন,আইএসএলএম বিভাগের ২ জন,
আইআইটির ৪ জন,সোশিয়লজি বিভাগের ১ জন,টিএইচএম বিভাগের ৪ জন,ইংরেজি বিভাগের ১ জন,আইসিই বিভাগের ৬ জন এবং শিক্ষা প্রশাসন বিভাগের ১ জন রয়েছেন।
উল্লেখ্য,এডি সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied