পবিপ্রবি'র কৃষি প্রকৌশল বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের চেয়্যারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. শেখ আবদুল্লাহ আল মামুন। সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম সাক্ষ্মরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন এর মেয়াদ শেষ হওয়ার এবং উক্ত বিভাগে অন্য কোন জোষ্ঠ শিক্ষক না থাকায় তাঁকে পুনরায় কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে পরবর্তী নির্দেশ না দেয় পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো। তিনি পবিপ্রবি এর প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক অর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন সময় এই আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।
এ আদেশ অবিলম্বে কার্যকর বলে বিবেচিত হবে।উল্লেখ্য, ইতোপূর্ব মেয়াদেও প্রফেসর ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তীতে তিনি চীনের শেনইয়াং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ২০১৮ সালে পিএইচডি সম্পন্ন করেছেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা