ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গোল্ডেন গ্লোবের আসরে থাকবেন জুনিয়র এনটিআর-রাম চরণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ১২:১

গত মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হয় ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন। আগামী ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করা হবে। এদিন সকাল সাড়ে ৬টায় বেভারলি হিলটনে বসবে এই আসর। আর বিশ্বের নামি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘ট্রিপল আর’ সিনেমার পরিচালক এস এস রাজামৌলি, অভিনেতা জুনিয়র এনটিআর, রাম চরণ।

এবারের গোল্ডেন গ্লোবে বড় চমক এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গোল্ডেন গ্লোবে বেস্ট মোশন পিকচার-ফরেন ল্যাঙ্গুয়েজ ও বেস্ট অরিজিনাল সং—দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ২০২২ সালে ভারতের অন্যতম ব্যবসাসফল এই সিনেমা।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ন্ড ফেস্টের অংশ হিসেবে আগামী ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হবে ‘ট্রিপল আর’। এতে উপস্থিত থাকবেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণ ও সুরকার এম এম কিরাভানি। পরে ১১ জানুয়ারি গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানেও যোগ দেবেন তারা।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।

৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া। বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’