সালমানকে দেখতে ১১০০ কিলোমিটার সাইকেলে পাড়ি দিলেন ভক্ত
বলিউড অভিনেতা শাহরুখ খানকে দেখার জন্য ঘর পালিয়েছিল ছয় কিশোরী। অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা করার জন্যও ঘর থেকে পালিয়েছিল আরেক কিশোরী। প্রিয় তারকার জন্য ভক্তদের এমন ঘটনার তালিকা মোটেও ছোট নয়। এবার সালমান খানকে একঝলক দেখার জন্য ১১০০ কিলোমিটার পথ পাড়ি জমালেন এক ভক্ত।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমানের জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই ছুটে যান সালমান খানের ভক্ত সমীর। দীর্ঘ ১১০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মুম্বাইয়ে সালমানের বাড়ির সামনে এসে পৌঁছান তিনি। এসময় সালমান বাড়িতেই ছিলেন। খবর পেয়ে বাইরে আসেন সালমান। তার সঙ্গে কথা বলেন এবং ছবিও তুলেন এই নায়ক। আর সেসব ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। গত ২৭ ডিসেম্বর ৫৭ বছর বয়েসে পা দিয়েছেন তিনি। এদিন দিবাগত রাতে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন। মাঝরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।
সালমানের জন্মদিনের পার্টিতে বলিউডের আরো অনেক তারকা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— সুনীল শেঠি, সোনাক্ষী সিনহা, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ, জেনেলিয়া প্রমুখ।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন