মাদক পাচারকারীর চরিত্রে বাঁধন
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন হলেও কাজে প্রভাব পড়তে দেননি। অভিনয়ে একাগ্রতা, নিষ্ঠা, আত্মত্যাগ তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের সিঁড়িতে। তার ক্যারিয়ারে ‘রেহানা মরিয়ম নূর’ অনন্য মাত্রা যোগ করেছে। দেশের পাশাপাশি বলিউডের সিনেমায় কাজ করেছেন তিনি। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘গুটি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি।
‘গুটি’তে মাদক পাচারকারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। যেখানে তাকে শরীরে মাদক নিয়ে পাচারের কাজটি করতে হয়।এই সিরিজটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। বাঁধনের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদসহ অনেকে।
বাঁধন বর্তমানে মেয়ে সায়রাকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মা-মেয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশটিতে, ছবি তুলছেন, আনন্দ করছেন। গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গেছেন তারা। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় আছেন। দু-একদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানান বাঁধন। দেশে ফিরে বাঁধন ঢাকা লিট ফেস্টে অংশ নেবেন। এছাড়া তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’ চলতি বছরের মার্চে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী