বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষক সমিতি নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত কার্যকর পরিষদের সদস্যবৃন্দ।
আজ ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন তাঁরা। এ সময় সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. এ. কে এম খাদেমুল হকসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে নীল দল, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।
গত ২৯ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচনে অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া সভাপতি এবং অধ্যাপক ড. জিনাত হুদা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান কোষাধ্যক্ষ, অধ্যাপক মো. লুৎফর রহমান সহ-সভাপতি, অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক যুগ্ম-সম্পাদক এবং অধ্যাপক মো. আলী আক্কাস, অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. মো. আমজাদ আলী, অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, অধ্যাপক শারমিন মুসা এবং জনাব মো. কামরুল হাসান সদস্য হিসেবে নির্বাচিত হন।
গত ১ জানুয়ারি ২০২৩ তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রীতি / প্রীতি
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?