ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চঞ্চলের নায়িকা মনামী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২৩ বিকাল ৫:৩৩

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। যেখানে চঞ্চল চৌধুরীর নায়িকা অর্থাৎ মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষকে। কলকাতার একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।

মনামী বলেন, সৃজিতদার সঙ্গে এটি প্রথম কাজ। সবটা শুনে নেচে ওঠাই বাকি ছিল। ভয়ও করছে প্রচণ্ড। এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমি আমার মতো করে গীতা সেন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছি। সৃজিতদা একটি ভিডিও ক্লিপিংস দিয়েছেন। সেখানে খুব অল্প সময়ের জন্য গীতা সেনকে দেখা গেছে।

শিগগিরই এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মনামী ঘোষ কলকাতার সিরিয়াল ও সিনেমায় নিয়মিত অভিনয় করেন। সিরিয়ালের পাশাপাশি ‘মাটি’, ‘এক মুঠো ছবি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’ সিনেমাতেও কাজ করেছেন।  

অভিনয়ের বাইরে রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’র বিচারক হিসেবেও দেখা গেছে এই মনামীকে। গানেও বেশ পারদর্শী এই অভিনেত্রী। গেল বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’