শাহরুখের হাতে ৮ ছবি
বিরতির পর আবারও বড় ফিরিস্তি নিয়েই ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বর্তমানে তার হাতে রয়েছে আটটি সিনেমা। মুক্তির আগেই কেবল গান দিয়েই বাজিমাত করেছে ‘পাঠান’। এই ছবির সব অগ্রিম টিকেটও নাকি বিক্রি হয়ে গেছে।
এদিকে ‘জওয়ান’ সিনেমা দিয়ে প্যান ইন্ডিয়া ছবিতে প্রবেশ করছেন শাহরুখ খান। এ ছবিতে তার বিপরীতে অভিয়ন করছেন দক্ষিণি তারকা নয়নতারা। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায় চলতি বছরের ২ জুন মুক্তি পাবে সিনেমা হলে।
পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ‘ডানকি’ সিনেমাতেও কাজ করছেন শাহরুখ। এই সিনেমাটিরও বছরের শেষের দিকে মুক্তির পাওয়ার কথা রয়েছে।
সালমান খানের ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। অতিথি চরিত্রে উপস্থিত হবেন তিনি। ২২ বছর পর ‘হে রাম’-এর রিমেকেও প্রধান চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ‘অপারেশন কুকরি’ ছবিতেও আছেন শাহরুখ খান।
সত্য ঘটনা অবলম্বনে সঞ্জয় লীলা বানসালির ‘ইজহার’। সেই ছবির প্রধান চরিত্রেও শাহরুখ খানের অভিনয় করার কথা।
রাহুল ঢোলাকিয়ার সঙ্গে নাকি কাজ করবেন শাহরুখ। তার পরবর্তী সিনেমাতেও শাহরুখকে দেখা যেতে পারে।
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল