ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বপ্নের বাড়ি কিনলেন ‘দৃশ্যম-টু’ সিনেমার সেই নায়িকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ১১:৫৭

গত বছর বলিউডের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমা বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফেরায়। এ সিনেমায় অজয় দেবগনের বড় কন্যার চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ইশিতা দত্ত। এ সিনেমার দুই পার্টেই অভিনয় করেন তিনি।

ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা ভাটসাল শেঠের সঙ্গে ঘর বেঁধেছেন ইশিতা। নতুন বছরটি একসঙ্গে উদযাপন করেন এই দম্পতি। এ তারকা দম্পতির বহুদিনের স্বপ্ন ছিল মুম্বাইয়ে নিজেদের একটি বাড়ি কেনার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে জানালেন ইশিতা দত্ত।

নতুন বাড়ির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইশিতা। তাতে দেখা যায়, ফ্ল্যাটটির কাজ চলছে। এ ফ্ল্যাটের মেঝেতে হাঁটু মুড়ে হাস্যেজ্জ্বল ভঙ্গিতে ফ্রেমবন্দি হয়েছেন তারকা দম্পতি। ক্যাপশনে ইশিতা লিখেছেন— ‘নতুন বছরের শুভেচ্ছা। নতুন প্রজেক্ট। আমাদের স্বপ্নের বাড়ি।’

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি। যা বিশ্বব্যাপী আয় করেছে ৩০০ কোটি রুপির বেশি। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’