ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

না ফেরার দেশে ইবি অধ্যাপক মোস্তফা কামাল


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ২:৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল (৭৮) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (০৪ জানুয়ারি) বিভাগীয় সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, গ্রীন ফোরামসহ বিভিন্ন বিভাগ, সংগঠন ও শাখা ছাত্রলীগ শোক প্রকাশ করেছেন।

দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ অলী উল্যাহ শোক প্রকাশ করে বলেন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল তাঁর মহান রবের সান্নিধ্যে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ তা'আলা মরহুমের ভালো কাজগুলো কবুল করুন এবং ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোস্তফা কামাল ১৯৫৬ সালের ১লা মার্চ ভোলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা শেষে ১৯৯২ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং অবসরে যান ২০২২ সালে। মৌলিক গবেষণায় অবদান রাখায় ২০০৬ সালে ইউজিসি কর্তৃক পুরস্কার প্রাপ্ত হন তিনি। কর্মজীবনে তিনি থিওলজি অনুষদের ডীন, দাওয়াহ বিভাগের সভাপতি এবং সিন্ডিকেট মেম্বার ছিলেন বলে জানা গেছে।

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে