পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের নতুন ডিন নিয়োগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের নতুন ডিন নিয়োগ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ নুরুল আমিন-কে উক্ত অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম সাক্ষ্মরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ইতোপূর্বে প্রফেসর ড. আহমেদ পারভেজ উক্ত অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. আহমেদ পারভেজ এর মেয়াদ ০৪.০১.২০২৩ খ্রি. তারিখ শেষ হবে বিধায় তাঁর পরিবর্তে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ নুরুল আমিন-কে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন হিসেবে ০৫.০১,২০২৩ খ্রি. তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. আহমেদ পারভেজ কে ধন্যবাদ জানানো হলো।
উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ নুরুল আমিন খুলনার সেইন্ট জোসেফ স্কুল থেকে মাধ্যমিক এবং খুলনা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। পরবর্তীতে তিনি নেদারল্যান্ডসের ওয়াগেনইংগেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ থেকে দ্বিতীয়বার মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে কৃষি ও পরিবেশ বিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অনেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা