ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ফিরলেন অনন্ত-বর্ষা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ৪:৩৫

তারকা দম্পতি অনন্ত-বর্ষা সম্প্রতি নতুন সিনেমা ‘কিল হিম’-এর শুটিং শুরু করেছেন। বগুড়ায় ২০ দিনের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তারা। প্রথম লটে ৯০ শতাংশ কাজ শেষ করেছেন বলে জানান এর পরিচালক মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, ‘কিল হিম’ সিনেমার প্রথম লটের শুটিং বগুড়ায় শেষ করেছি। এই লটে সিনেমার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। ঢাকায় এর বাকি অংশের শুটিং শেষ করবো। এছাড়া এর গানের শুটিং দেশের বাহিরে করা হবে।’

‘কিল হিম’ সিনেমায় বরাবরের মতো অনন্তের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। এ ছাড়া এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।

দীর্ঘ ৮ বছর পর পবিত্র ঈদুল আজহায় ‘দিন: দ্য ডে’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল। এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন তিনি। এদিকে, অনন্ত-বর্ষার ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’